ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দাওকান্দি কলেজ প্রদর্শক হীরার বিরুদ্ধে  মারধর ও অসদাচরণের অভিযোগ আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

মোহাম্মদ আককাস আলী :
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই  প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩এপ্রিল)  সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো: আজম,  জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম ও বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার আলী সহ অন্যরা।
আলোচনায় বক্তারা পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহন, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতা মূলক বিষয় সমূহ তুলে ধরেন। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ১০ টি ষ্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

আপডেট টাইম : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬