ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই 

বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অপহরণের প্রায় ১৪ ঘণ্টার মধ্যেই ৭ মাস বয়সী শিশু জুবাইদা আক্তারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাগমারা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি শিউলি বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু জুবাইদাকে পরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যায় শিউলি বেগম। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শিশুটির পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় পড়ে।
এ ঘটনায় শিশুটির বাবা জাহিদ হাসান বাগমারা থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই শিহাব ও এসআই জাহেদ শেখসহ অভিজ্ঞ পুলিশ সদস্যরা যুক্ত ছিলেন।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ছাড়াও ঢাকা জেলার ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।
অবশেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকা থেকে অপহৃত শিশু জুবাইদাকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে অভিযুক্ত শিউলি বেগমকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এই সফল অভিযানে পুলিশ-জনতার আস্থা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি

আপডেট টাইম : ০২:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬