ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে বেদে পল্লীর এক অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত লালপুর–ঈশ্বরদী সড়ক: ডিভাইডারহীন মহাসড়কে বাড়ছে প্রাণহানি, জরুরি পদক্ষেপের দাবি আইজি প্রিজনের দূরদর্শী নেতৃত্ব দেশের কারাগারে বৈপ্লবিক পরিবর্তন  কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার; আটক ১ বাগমারায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থীকে দেওয়া হলো ভিন্ন প্রশ্নপত্র জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই। গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি বাগমারা থানা পুলিশের অভিযানে লিবিয়ায় অপহৃত দুইজনকে উদ্ধারসহ পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় দীর্ঘ পাঁচ দশকের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল দুপুর ১২ টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উলশী-যদুনাথপুর সংযোগ খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। ঠিক পাঁচ দশক পর সেই একই স্থানে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।
উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে উলাশী খালকে নতুন রূপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য: উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই জিয়া খাল এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে খনন করা হবে। এর আগে সকালে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিমানবন্দর থেকে শার্শা যাওয়ার দীর্ঘ ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান।
প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।যশোর জেলা বিএনপির অফিস সূত্রে জানা গেছে, দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আয়োজিত এক বিশাল জনসভায় তার ভাষণ দেওয়ার কথা দিয়েছেন। সরকার গঠনের পর এটি যশোরে তার প্রথম সফর, যা কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশ পথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট টাইম : ০৮:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬