ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩ বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্ট সন্তানের সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা পার্টনার প্রকল্পের আওতায় ধরমপুরে ব্রি ধান-১২০ এর প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

মোহাম্মদ আককাস আলী :
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল) জেলা জজ কোর্ট প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান। সভায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব, বিচারপ্রার্থীদের অধিকার এবং দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদের প্রশাসক, সরকারি কৌঁসুলি (জিপি ও পিপি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নওগাঁ এডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষ।
এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইড মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে। মেলায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে আইনগত পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য এবং বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিচারপ্রার্থীরা সংশ্লিষ্ট স্টলগুলোতে গিয়ে সরাসরি প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করেন, ফলে তাদের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

আপডেট টাইম : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬