ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারা পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ জন কারবারি কে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ১. সোহেল মন্ডল (২৫), ২. আব্দুল আউয়াল (৪৪), ৩. হেলাল উদ্দিন (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করে বাহাদুরপুর ইউনিয়ন, ধরমপুর ইউনিয়ন বাহিরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ১. সোহেল মন্ডল (২৫), রায়টা ফয়জুল্লাহপুর, বাহাদুরপুর ২. আব্দুল আউয়াল (৪৪), উত্তর ভবানীপুর, ধরমপুর ৩. হেলাল উদ্দিন (৪৮) ১২ মাইল, পশ্চিম বাহিরচর ভেড়ামারা, এ সময় পুলিশ তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে। অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ০২ কেজি ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ২৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এই ঘটনায় মঙ্গলবার (৫ মে) সকালে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ৩ গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুষ্টিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।” এলাকার সচেতন মহলের দাবি, পুলিশের এমন নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারা পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ১১:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬