ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ব্যবসায়ীর জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় প্রশাসনের এক ঝটিকা অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

৭ মে বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় লালন শাহ সেতু সংলগ্ন ভেলকির পুল এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশের জন্য ক্ষতিকর এই বিপুল পরিমাণ পলিথিন পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। এসময় ঈশ্বরদী থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে ৪০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ধারা ৬ (ক) লঙ্ঘনের দায়ে আটককৃত ব্যবসায়ী সঞ্জয়কে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর এলাকার স্বপন কুণ্ডুর ছেলে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রির উদ্দেশ্যে ঈশ্বরদী থেকে এই পলিথিন নিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত ৪০০ কেজি পলিথিন জনসমক্ষেই পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ব্যবসায়ীর জরিমানা

আপডেট টাইম : ১০:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬