ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মে) দুপুর ১টার দিকে ভেড়ামারা কোচ স্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় এসবি পরিবহন কাউন্টারকে ৫ হাজার টাকা এবং হানিফ পরিবহন কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, “যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। জনগণের স্বার্থ রক্ষা এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো পরিবহন প্রতিষ্ঠান অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, উৎসব মৌসুমে অতিরিক্ত ভাড়া আদায় একটি দীর্ঘদিনের সমস্যা। প্রশাসনের এমন তৎপরতা যাত্রীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬