ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর সুবিধাসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
জানা গেছে,বুধবার (৩জুন) বিকেলে
​কর্মসূচির শুরুতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম।
ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়ার দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রাম আদালত গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে অনধিক তিন লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণের জন্য গ্রাম আদালতে মামলা দায়ের করা যায়। এছাড়া দেওয়ানি মামলার ক্ষেত্রে মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ১০ টাকা ফি প্রদানের মাধ্যমে মামলা করার সুযোগ রয়েছে, যা সাধারণ মানুষের আইনি ব্যয় ও ভোগান্তি কমিয়ে দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তির এক অনন্য আশ্রয়স্থল। নামমাত্র খরচে বিচারিক সেবা পাওয়ার এই সুযোগ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, যাতে গ্রামেই ছোটখাটো বিবাদ মীমাংসা করে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়।
অনুষ্ঠানে তালন্দ ইউনিয়ন পরিষদের সচিব রাশেলসহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আইনগত সহায়তা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের বার্ষিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন

আপডেট টাইম : ০৯:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬