ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের মাঝে ফুটবল বিতরণ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে টাকা-স্বর্ণ নিয়ে বাড়ি ছাড়ার অভিযোগ, থানায় লিখিত আবেদন তানোর হাসপাতালে লাশের গহনা চুরি  ভেড়ামারা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননে  যুবকের কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামাল ও পাখিভ্যানসহ গ্রেফতার ৬ ভেড়ামারায়  মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননে  যুবকের কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী পুরাতন ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ২৯ জুন (সোমবার) পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে পুরাতন ফেরিঘাট এলাকার ফসলি জমি ও নদীর তীরবর্তী অংশ থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল। এতে ওই এলাকার পরিবেশ ও ফসলি জমি যেমন হুমকির মুখে পড়ছিল, তেমনই নদীভাঙনের ঝুঁকি তীব্র হচ্ছিল। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
‎অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাটি খননের অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও মেয়াদের শাস্তির আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে জানান, “অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ভাঙন ঝুঁকিতে পড়ছে নদীর তীরবর্তী এলাকা। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”

প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এই শাস্তির ফলে এলাকায় অবৈধ মাটি ও বালু খেকোদের দৌরাত্ম্য স্থায়ীভাবে বন্ধ হবে।

Tag :

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার

ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননে  যুবকের কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬