ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত?

দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

মেজবাহ উর দৌলতপুর প্রতিনিধি: এই প্রথম কুষ্টিয়ার দৌলতপুর থেকে বাংলাদেশ স্কাউটস-এর খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার (ALT) হিসেবে মনোনীত হয়েছেন মো. বকুল হোসেন (সহকারী শিক্ষক)।

তিনি ৯৪ নং খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা এবং সফল অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।

গত ২৯ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দপ্তর, ঢাকার স্মারক নং বাঃ স্কাঃ (প্রশিঃ-৬১৬)/৩৭৫২(৭৫)/২০২৬ অনুযায়ী মো. শামসুল হক স্বাক্ষরিত দায়িত্বপত্রের মাধ্যমে তাঁকে খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার (ALT) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

মো. বকুল হোসেনের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে— বিএ (সম্মান) বাংলা, এমএ (বাংলা), বিএসএস (পাস), এমএসএস (সমাজবিজ্ঞান), বিএড এবং এমএড।

দীর্ঘ দিনের প্রতিক্ষার পর দৌলতপুর থেকে এই সর্ব প্রথম মো. বকুল হোসেন এই সম্মানজনক দায়িত্ব লাভ করলেন।

স্থানীয় শিক্ষকমহল, স্কাউট নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও দক্ষতায় খুলনা অঞ্চলের স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

এই অর্জন দৌলতপুর উপজেলার শিক্ষা ও স্কাউটিং অঙ্গনের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪

দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

আপডেট টাইম : ১০:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬