ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত

রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজশাহী ব্যুরো: ১০টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে রাজশাহীর নয়টি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।

দলগুলো হলো-মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর, তানোর, বাঘা, পুঠিয়া, চারঘাট উপজেলা এবং রাজশাহী সিটি কর্পোরেশন।

উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাগমারা উপজেলা দল মুখোমুখি হয়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে রাজশাহী সিটি কর্পোরেশন একটি গোল করে এগিয়ে যায়।

এর আগে গত ২০ আগস্ট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, “মাঠে ফিরুক তারুণ্য, বিকশিত হোক প্রতিভা এবং খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী।”
তিনি বলেন, তরুণ সমাজকে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনা, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। এ প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহী থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-১)’-এ রাজশাহী জেলার কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।
বি: দ্র: খেলার ফলাফল প্রতিবেদন লেখা পর্যন্ত বাগমারা ০-১ সিটি কর্পোরেশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট টাইম : ০৮:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬