ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের মাঝে ফুটবল বিতরণ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে টাকা-স্বর্ণ নিয়ে বাড়ি ছাড়ার অভিযোগ, থানায় লিখিত আবেদন তানোর হাসপাতালে লাশের গহনা চুরি  ভেড়ামারা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননে  যুবকের কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা ভেড়ামারায় বিপুল পরিমাণ চোরাই মালামাল ও পাখিভ্যানসহ গ্রেফতার ৬ ভেড়ামারায়  মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন

ভেড়ামারায়  মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়া

৩০ জুন মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে ভেড়ামারা ৪ ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

‎গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়।

‎উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার  জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা এবং উপজেলা প্রাণিসম্পদ ডা. তারেক হাসান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ  জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমানসহ উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

‎প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী চাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ হিসেবে ৫০০ কেজি উন্নত মানের মাছের খাবার, ১৬০ কেজি মাছের পোনা, ২০০ কেজি খৈল, ১৪০ কেজি চুন এবং ২০০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া পুকুর পাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন।

Tag :

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার

ভেড়ামারায়  মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০১:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬