আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাসিক সভা এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আড়ানী পৌরসভার উদ্যোগে এ চারা রোপণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌরসভার প্রশাসক ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, সহায়তা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক, উপজেলা সমবায় কর্মকর্তা,শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল এম এ মান্নান , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 





















