ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ভেড়ামারায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে হ্যান্ডকাফ পরিয়ে ছিনতাইয়ের ঘটনায় ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ছিনতাই করা স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার(২৯ আগস্ট)সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
​গ্রেফতারকৃত আসামিরা হলো— দিনাজপুর জেলার বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), একই থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিবি পুলিশ পরিচয়ে আসামি ৩ জন বিপুল কুমারের ঘরে প্রবেশ করে। তারা বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে পরিবারটিকে জিম্মি করে ফেলে। এরপর ভীতি প্রদর্শন করে বাড়ির প্রতিটি কক্ষ ও আসবাবপত্র তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে।
​তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিপুল ও স্থানীয় লোকজন ধাওয়া শুরু করেন। একপর্যায়ে সকাল ১১:৪০ ঘটিকার দিকে প্রতিবেশী বাঘমারা থানার সিমলা বাজার এলাকায় স্থানীয় জনতা ৩ ভুয়া পুলিশকে ঘিরে ফেলে আটক করে এবং উত্তম-মাধ্যম দেয়।
​সংবাদ পাওয়া মাত্রই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে বাঘমারা থানা পুলিশের সহযোগিতায় আসামিদের হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে মান্দা থানায় মামলা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক

আপডেট টাইম : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬