ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী লালন মেলা শুরু, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ভেড়ামারার বাহাদুরপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস দৌলতপুরে অগ্রণী ব্যাংক প্রাগপুর শাখার নতুন ভবন উদ্বোধন দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ভেড়ামারায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা ‎ ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যশস্যের (চাল) ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু

ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা

‎ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মোঃ নাইম আলী (২১)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
‎
‎জানা যায়, ওই গ্রামের মোঃ ফজলুর রহমানের নাবালিকা মেয়ে মোছাঃ লামিয়া খাতুনের সঙ্গে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মোঃ নাইম আলীর বিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬