ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি, বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ:টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে নওদাআজমপুরকে হারিয়ে গাছেরদাইড় ফুটবল একাদশের দুর্দান্ত জয়। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ১১৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৌলতপুরে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে ধান কাটা মেশিন বিতরণ

মঙ্গলবার (২৩ মার্চ) উপজেলা চত্বরে দুই কৃষকের হাতে জাপানের তৈরি দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।

দৌলতপুরে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে ধান কাটা মেশিন বিতরণ।

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কিছু দিনের মধ্যেই ধান কাটা শুরু হবে । কিন্তু আগামীতে করোনা পরিস্থতি প্রকট আকার ধারণ করার আভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। এর ফলে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য দৌলতপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) উপজেলা চত্বরে দুই কৃষকের হাতে জাপানের তৈরি দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন-উপজেলার গোয়ালগ্রামের করিম মোল্লার ছেলে মোঃ সামসুল আলম ও একই গ্রামের ইমাজ উদ্দিন এর ছেলে মো. কামাল উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দু’টির মূল্য ৬১ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন দু’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। উল্লেখ্য”চলতি বছরে এর আগে উপজেলার আরো তিনজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন(আধুনিক এই ধান কাটা যন্ত্র দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য

দৌলতপুরে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে ধান কাটা মেশিন বিতরণ

আপডেট টাইম : ০৫:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১