ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফসার হোসেনের ইন্তেকাল

সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফসার হোসেন।

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঈদ-আল-মর্তুজার পিতা নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মিঞা বার্ধক্যজনিত কারণে আজ শনিবার দুপুর ১ টায় দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আছর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ হাজী কলোনী ঈদগাহ্ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ নামাজে এশা মরহুমের গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের জগদীশপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সদা হাস্যজ্বল আফসার হোসেন মিঞার মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর সরকারি কলেজের মো. আব্দুল মান্নান সরকার ও উপাধ্যক্ষ নার্জিজ বাণু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন খোকন, ইঞ্জিনিয়ার এ.কে. এম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. একরামুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতুসহ সৈয়দপুর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফসার হোসেনের ইন্তেকাল

আপডেট টাইম : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১