ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

কুষ্টিয়ায় মহিলা নেতৃ আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নারীর অধিকার আদায়ের সংগ্রামে আইভি রহমানের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে : জেব-উন নিসা সবুজ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব-উন নিসা সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জান্নাতুল মাওলা রনি, প্রচার সম্পাদক শিউলী রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মেহেরীন আহমেদ, ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জরিনা রহমান ও জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষক খুরশিদা খাতুন।

সভাপতির বক্তব্যে জেব-উন নিসা সবুজ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভী রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি বলেন, এক সময়ে ছাত্রলীগের প্রথমসারির নেত্রী আইভী রহমান ১৯৬৯ সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন। ১৯৮০ সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বেও ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নারীর অধিকার আদায়ের সংগ্রামে এবং সমাজের অবহেলিত শিশু,

প্রতিবন্ধীদের কল্যাণে তার গৌরবোজ্জ্বল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এসময় জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্টে নিহত সকল নেতাকর্মীর বিদেহী আত্মা শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়ায় মহিলা নেতৃ আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

আপডেট টাইম : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১