ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

গাজীপুরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি সহায়তা কার্যক্রমের উপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু হয়েছে। আজ সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং (বিপসটে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এতে আরো বক্তব্য রাখেন, বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড মেজর জেনারেল মাইকেল ই.স্টেনসেল।

প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও আকস্মিকভাবে চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিতে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ অনুশীলন মহড়া আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্সারসাইজ টাইগার লাইটিং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো ক্ষেত্র। বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার ইতিহাস রয়েছে। অনুশীলনে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী লাভবান হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিবিড় সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের লক্ষ্য নিয়ে ২০১৭ ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে টাইগার লাইটিং ১,২ আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় তৃতীয় অনুশীলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। যৌথ এ অনুশীলন চলবে ৩১ মার্চ পর্যন্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু

আপডেট টাইম : ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২