ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে হাজী শরিফের বিরুদ্ধে মামলা

প্রতীক ছবি।

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে হাজী শরিফের বিরুদ্ধে মামলা

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ২ সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে মো. কাওছার হোসেন বাদী হয়ে হাজী শফির উদ্দীনের (৬২) বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩, তারিখ ১৮.০৩.২০২১।

ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা জোর চেষ্টা চালাচ্ছেন। ঘটনার পর থেকে হাজী শফির উদ্দিন পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাতুড় ইউনিয়নের উখরইল গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী মোছা. জোসনা বেগম গত ৫ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে প্রতিবশীর বাড়ি থেকে বাড়ি আসছিলেন।

বাড়ির কাছে পৌঁছালে সেখানে ওঁত পেতে থাকা একই গ্রামের মৃত চেচন মন্ডলের পুত্র শফির উদ্দীন তার ব্যবহৃত বড় রুমাল দ্বারা ওই গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির পাশ্ববর্তী ছাগল রাখার ঘরে টেনে হিচড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে এলাকাবাসী শফির উদ্দিনকে ধর্ষণরত অবস্থায় ধরে ফেলে।

এ সময় শফির উদ্দিন একই গ্রামের আব্বাস আলীর পুত্র স্বাক্ষী এরশাদ আলীর হাতে কামড় বসিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে এলাকার একটি প্রভাবশালী মহল ধর্ষিতা গৃহবধূকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এ ঘটনার পর থেকে হাজি শফির উদ্দীন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেননি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু রায়হান সরকার।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি, এ ঘটনায় থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ওই গৃহবধুর ২টি সন্তান রয়েছে এবং অভিযুক্ত হাজি শফির উদ্দিনের ৩টি কন্যা সন্তান রয়েছে এবং ৩ কন্যারই বিয়ে দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে হাজী শরিফের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৬:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১