ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি বাগমারা থানা পুলিশের অভিযানে লিবিয়ায় অপহৃত দুইজনকে উদ্ধারসহ পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার দৌলতপুরের ওসি’র নামে অপপ্রচার:বিভ্রান্ত না হয়ে সহযোগীতার আহ্বান মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক হানাঃ অনুপস্থিত দুই কনসালটেন্টকে শোকজের নির্দেশ ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাসভবনে অসাবধানতাবশত বৈদ্যুতিক শকের শিকার হন তিনি। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে বাসায় নেওয়া হয়েছিল।

তবে রবিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে বরিশাল জেলার নিরূপণ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে দলের এই ত্যাগী নেতার আকস্মিক অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

জহির সাজ্জাদ হান্নান শরীফের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা গৌরনদীবাসীসহ সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৭:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬