ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবারাত ৮টার দিকে মাদক সেবনের অভিযোগে আটক করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন প্রত্যেককে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের সোহান কুমার (১৮), রকি শীল (১৮), মেহেদী হাসান (১৮) এবং একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের ননিয়া পাড়া গ্রামের মোনারুল ইসলাম (২০), রিপন মিয়া (২৯), সুজন মিয়া (২৫), মমিন খন্দকার (২৩), সবুজ মিয়া (২৭) এবং মাহাদীপুর গ্রামের সালাম মিয়া (২৭)।
পুলিশ জানায়, একই দিন সন্ধ্যা রাতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের লালন সাহার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ সেবনের সময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক লালন সাহা ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আমাদের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬