ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট সীমান্তে  বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বিশ্বজিৎ রায় এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল স্কাফ সিরাপ এবং ২টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারী মোছা. পল্লবী (২২), স্বামী-মো. টিপু সুলতান, গ্রাম-আটাপাড়া পোষ্ট-বাগজানা, থানা-পাঁচবিবি ও মোছা. সোনিয়া আক্তার(২৮), স্বামী-মো. বাপ্পি, গ্রাম-ইসলামনগর, পোষ্ট+থানা-জয়পুরহাট সদর, উভয়ের জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬