ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয়: অধ্যাপক গোলাম রসুল পলাতক স্বৈরশাসকদের ফেরার ইতিহাস নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় মৃত দুই জনপ্রতিনিধি আসামি দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার ঘোড়াঘাটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্ত গ্রেপ্তার  ভেড়ামারা পৌর ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবারাত ৮টার দিকে মাদক সেবনের অভিযোগে আটক করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন প্রত্যেককে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের সোহান কুমার (১৮), রকি শীল (১৮), মেহেদী হাসান (১৮) এবং একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের ননিয়া পাড়া গ্রামের মোনারুল ইসলাম (২০), রিপন মিয়া (২৯), সুজন মিয়া (২৫), মমিন খন্দকার (২৩), সবুজ মিয়া (২৭) এবং মাহাদীপুর গ্রামের সালাম মিয়া (২৭)।
পুলিশ জানায়, একই দিন সন্ধ্যা রাতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের লালন সাহার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ সেবনের সময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক লালন সাহা ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আমাদের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬