ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

কাজে মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী, ১০ টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোটবোন শেখ রেহানা। টুঙ্গিপাড়া থেকে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গত ৪ জুলাই সবশেষ পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্যরাও ছিলেন।
এদিকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে জানানো হয়, দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল সোয়া ৪টা রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
বিকাল পৌনে ৫টায় একটি চা চক্রে অংশ নেবেন রাষ্ট্রপতি। পরে সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু ও মধুমতি নদী পরিদর্শনে যাত্রা করবেন তিনি। সেখান থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাদারীপুরের শিবচরের উদ্দেশে রওনা দেবেন আবদুল হামিদ। সেখানে প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চতুর্থবারের মতো পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২