ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অবহেলা-অযত্নে আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর ৬৭টি বধ্যভূমি চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত দৌলতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ তানোরে জ্বালানি সংকট, রাতের আঁধারে পাচারের অভিযোগ গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত কম্বোডিয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ বাস্তবায়ন॥ নওগাঁয় পদোন্নতিপ্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিরোধের জের ধরে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবারের চলাচলসহ পেঁয়াজ উত্তোলন মৌসুমে মাঠ থেকে বাড়ীতে পেঁয়াজ নিয়ে যেতে পারছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা ভুক্তভোগী নাসির খান সহ অন্যান্যরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুড়া গ্রামের প্রধান সড়ক থেকে ছান্নাফ মোল্লার বাড়ী হতে উত্তর সাইড ৩০০ ফুট ডালু রাস্তা। রাস্তাটি জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মৃত টুটুল মেম্বার জীবিত থাকাকালে মাটির কাজ করে দেয়। এতে ৪টি পরিবারের অনেক সদস্য বছরের পর বছর রাস্তাটি ব্যবহার করে আসছে।

সম্প্রতি বিরোধের জের ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে সাঙ্গুরা গ্রামের আলি মোল্যা ও তার ছেলে হুসাইন মোল্যা। রাস্তার উপর ঘর উত্তোলন করে যাতায়াত বন্ধ করে দিয়েছে। স্থানীয় লোকজন তাদের অনুরোধ করলেও তারা রাস্তা যাতায়াত করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার বসাবসি হলেও আলি মোল্যা কোন কথাই শোনে না উল্টো মামলা দিয়ে হয়রানী করছে। এতে ৪টি পরিবারের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা না থাকায় পড়েছেন বিপাকে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাঙ্গুড়া গ্রামের নাসির খান।

সাবেক ইউপি সদস্য টিটুল বলেন, একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর ঘর উত্তোলন করে চলাচল বন্ধ করে দিয়েছে আলী মোল্যা ও তার ছেলে হুসাইন মোল্যা। স্থানীয় ভাবে বসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করা হলেও তারা কিছুই শুনছেন না। সাঙ্গুরা গ্রামের অভিযুক্ত আলি মোল্যা বলেন, আমার জমির উপর দিয়ে চলাচল করতে দেই। এখন আমি দিবো না। তাদের পায়ে হেটে যেতে দিবো, কোন গাড়ী নেওয়ার পথ দিবো না।

আলী মোল্যার ছেলে হুসাইন মোল্যা হুমকি দিয়ে বলে বিষ খেয়ে মারা যাবো তবুও রাস্তার জায়গা দিবো না। প্রয়োজনে বাড়ীর জমি অন্য মানুষের কাছে বিক্রি করে চলে যাবো, তবুও রাস্তা দিবো না। কেউ রাস্তা নিতে পারবে না। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত পুর্বক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অবহেলা-অযত্নে আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর ৬৭টি বধ্যভূমি

চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

আপডেট টাইম : ০৩:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬