ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া ক্যাম্পাস সংলগ্ন মেসে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু নাইওরি আনতেগেলে বরের ‘গেটে সেলামি’ নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৪ গৌরনদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত দৌলতপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত আটক সাপাহারে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ১ বেরোবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল নওগাঁয় মুক্তিযুদ্ধের তিন ভাস্কর্য ভাঙচুরের দেড় বছরেও হয়নি সংস্কার

তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তানোর উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৬মার্চ) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও আলোচনা সভা।উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

তিনি গভীর শ্রদ্ধা ভরে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণ করে বলেন, আজ তাদের আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছে দেশ, অর্জন করেছে স্বাধীনতা। দেশ স্বাধীনের পর থেকে কখনো বাকশাল কখনো ফ্যাসিস্ট আবার কেউ হয়েছেন স্বৈরাচার। দেশের ক্লান্তি লগ্নে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে দেশের হাল ধরে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

দেশ যখন এগিয়ে যাচ্ছিল এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল তখন বিপদগামী সেনারা তাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিলেন। পুনরায় দেশ খাদের কিনারায় চলে যায়। দলের হাল ধরে গণতন্ত্র আন্দোলনে নেতৃত্ব দেন প্রয়াত বেগম খালেদা জিয়া। ১৯৮৬ সালে তৎকালীন সৈরশাসক এরশাদের এক তরফা নির্বাচনে অংশ গ্রহণ করেননি বিএনপি। সবাই কথা দেয়ার পরও নির্বাচনে অংশ নিয়েছিলেন। যার কারনে বেগম জিয়াকে আপোষ হীন নেত্রী বলা হয়।

এর ফলে ৯১ সালের নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মত নারী প্রধানমন্ত্রী হন প্রয়াত বেগম খালেদা জিয়া। বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে অন্যায়ের কাছে আপোষের জন্য নানা ভাবে চাপ দেয় ফ্যাসিস্ট সরকার। কিন্তু কোন কিছুর কাছে মাতা নত করেননি তিনি। স্বৈরাচার পালিয়েছে। দেশের চরম ক্লান্তি লগ্নে গত ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে সরকার গঠন করে বিএনপি।

প্রধানমন্ত্রী হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষ হীন নেত্রী প্রয়াত বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান। সুতরাং আমাদেরকে বুঝতে হবে দেশ যখন বিপদগ্রস্ত তখনই দেশের হাল ধরে দেশকে ও গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করেছেন বিএনপি। আমাদেরকে সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আমরা এআসনে বিজয় হতে পারিনি। অবশ্যই আমাদের ভুলত্রুটি ছিল। আগামীতে স্থানীয় নির্বাচন আছে। দল যাকে প্রার্থী করবেন তার হয়ে সবাইকে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি পলি বেগম, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আরশাদ আলী, মুন্ডুমালা পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আতাউর রহমান , কামারগাঁ ইউনিয়ন ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ও ইউপি যুবদল নেতা জামাল দেওয়ান প্রমুখ।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ এবং জাতীর কল্যান কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক।

Tag :
জনপ্রিয় সংবাদ

হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা

তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া

আপডেট টাইম : ১১:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬