হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯ এপ্রিল )বুধবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার (ওসি তদন্ত) আলী মর্তুজা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মাদক, ইভটিজিং ও চুরি-ডাকাতি,খুন,ধর্ষণ এবং তেল মজুদ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 











