ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

দৌলতপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

দৌলতপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত।

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দৌলতপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত।

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ)দৌলতপুর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত।

এসময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন,দৌলতপুর থানা পুলিশিং কমিটির সভাপতি হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সেলিম চৌধুরী,ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,থানা পুলিশ পরিদর্শন (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে দৌলতপুরে মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং,বাল্য বিবাহ রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বলেন, “মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।”তিনি আরো বলেন, আমাদের কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

দৌলতপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১