ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

নাগরপুরে শিশু আফিয়ার রহস্যজনক মৃত্যু

কাজি মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে শিশু আফিয়া (৪) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদইর গ্রামে। সে ওই গ্রামের আউলাদ মিয়ার মেয়ে। নাগরপুর থানা পুলিশ শিশু আফিয়ার লাশ উদ্বার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ীর উঠান থেকে শিশু আফিয়া নিখোঁজ হয়ে যায়। তার সন্ধান পেতে এলাকার মসজিদ থেকে মাইকিং করা হয়। শিশুর মা ও এলাকাবাসী মিলে আফিয়াকে বাড়ীর পাশে নদীসহ আশপাশে অনেক জাগায় খোজাখুজি করে। ওই রাতেই আফিয়াকে পাশের বাড়ীর আক্তার মিয়া ঘরের পিছনে চাড়ী (ধান বিজানো) মধ্যে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

আফিয়ার চোখে ও মুখে কাটাসহ মাথায় আঘাতের চিহৃ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় । সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু আফিয়ার ক্ষত লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত আফিয়ার মা বলেন, আমি মেয়েকে উঠানে রেখে মাগরিবের নামাজ পড়ি। নামাজ পড়ার পর মেয়েকে না পেয়ে পানিতে ও আশ পাশে অনেক খেঁাজাখুজি করি। তিনি আরো বলেন আমার মেয়েকে ভূতে মরে ফেলছে। আপনারা বিশ্বাস করেন বা না করেন। আমার মেয়েকে ভূতেই মেরেছে। তবে পাড়াপ্রতিবেশীরা বলেন, ভূতে এভাবে কোন দিন কোন শিশুকে মারতে পারে আমাদের জানা নাই। আর ভূত বলে কিছু আছে এটা আমরা বিশ্বাস করি না।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু আফিসার লাশ উদ্বার করে মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাগরপুরে শিশু আফিয়ার রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২