ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায়

সোমবার দিবাগত রাত ৩টার দিকে
সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।

জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজবোঝাই ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট- ১২- ৪৬৫৪ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চালক হলেন মোঃ ইদ্রিস (২৭), পিতা মোঃ সাহেব আলী, গ্রাম হাবাসপুর, কেশবপুর, যশোর। হেলপার মোঃ ফয়সাল খান (২৫), পিতা মশিয়ার খান, গ্রাম মধ্যপুল, কেশবপুর, যশোর।

করিমপুর হাইওয়ে থানার টি এস আই মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে স্বাভাবিক করা হয়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

আপডেট টাইম : ১২:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫