ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বেয়াই বাড়িতে বেড়াতে এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন ফুলবাড়ীতে বস্তা সংকটে পড়ে যাচ্ছে আলুর দাম ভেড়ামারায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ ১০ হাজার জরিমানা ও ন্যায্য দামে কৃষকদের মাঝে বিতরণ গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা দশমিনায় বিরোধী জমিতে উত্তেজনা, আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি নদীতে বাঁধ দিয়ে চলছে ইটভাটার মাটির ব্যবসা

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার-সংসদ সদস্য বাঁধন

 (বগুড়া) প্রতিনিধি: বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষি খাতে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে অন্য কোনো সরকারের আমলে তা ঘটেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে।  ২জুন রোববার দুপুরে দুপচাঁচিয়ায় আধুুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এ কথাগুলো বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তারের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, নার্সারী মালিক মুনছুর হেল্লাছ প্রমুখ। উদ্বোধনী সভার পূর্বে এক আনন্দ র‌্যালি বের হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। শেষে প্রধান অতিথি কৃষি প্রযুক্তি কর্ণার ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৩টি স্টল অংশ নেয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বেয়াই বাড়িতে বেড়াতে এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার-সংসদ সদস্য বাঁধন

আপডেট টাইম : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪