ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড রাজশাহীতে ফিলিং স্টেশনকে দু’লাখ টাকা জরিমানা শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা

রাজশাহীতে জীবনতরী সমাজকল্যাণ সংস্থা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে আনন্দঘন পরিবেশ আর  জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জীবনতরী সমাজকল্যাণ সংস্থা।
০৫ অক্টোবর ২০২২ (শনিবার) সকাল ১০ টায় সংগঠনটির নিজ কার্যালয়ে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ রজব আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ঘোষ, রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত। এসময় প্রধান অতিথির বক্তব্য শাহীন আকতার রেনী বলেন, এই জীবনতরী সমাজকল্যাণ সংস্থাটি একটি অরাজনৈতিক ও সমাজসেবী সংগঠন, যা আমার ভাল লেগেছে। বক্তব্যে তিনি এই সংগঠনকে জয়িতা’র সঙ্গে তুলনা করে বলেন, আপনারাও জয়িতা হওয়ার জন্য ফরম তুলবেন। আমার বিশ্বাস এখান থেকেও জয়িতা বের হবে। এছাড়াও তিনি বর্তমান সরকারের উন্নয়নের পাশাপাশি রাজশাহী নগরীর  ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি আরও রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র  এএইচএম খায়রুজ্জামান লিটন একজন জনবান্ধব মেয়র। তিনি তার সৃজনশীল চিন্তা-চেতনা থেকে এই নগরীকে দেশের শীর্ষ সুন্দর শহরে রুপান্তর করেছে। তাই আগামী নির্বাচনেও ধারাবাহিক উন্নয়নে আপনাদের সহযোগিতা চাইবো। পরিশেষে এই সংগঠনের মঙ্গল কামনা করে ১ম বর্ষপুর্তি কেক কাটেন।
এসময় রাজশাহী বেতারের ঘোষক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য মোসাঃ তন্ময় আক্তার সহ সংগঠনের সদস্যরা। এছাড়াও  অনুষ্ঠানে নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে আমন্ত্রিত নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান

রাজশাহীতে জীবনতরী সমাজকল্যাণ সংস্থা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৭:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২