ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু  মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের আলু চাষিদের কান্না কেউ দেখে না ভেড়ামারা বাহাদুরপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের হানা নওহাটায় এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডা: এম রহমান, নেই বিএমডিসি নাম্বার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া ক্যাম্পাস সংলগ্ন মেসে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আটক

ফাইল ছবি

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ফায়ার সার্ভিসের আবু সাঈদ সবুজ (৩২) নামের ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আটক করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব বোতলাগাড়ীর ওয়াবদা নতুন হাটের মৃত আইয়ুব আলীর ছেলে। শনিবার সন্ধায় সৈয়দপুর থানা পুলিশ জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে স্কুলছাত্রীকে উদ্ধারসহ ধর্ষককে আটক করে। এ ব্যাপারে রাতে মেয়েটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আটক ওই ফায়ারম্যান একই গ্রামের স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীরছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুল এবং প্রাইভেট যাওয়া আসার পথে উত্যক্ত ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল। ভয়ে মেয়েটির বাবা তাকে উপজেলার ঢেলাপীর গ্রামের পুলপাড়াস্থ বড় বোনের বাড়িতে রেখে আসে। বড় বোন ইপিজেডে শ্রমিকের কাজে ও অটোচালক দুলাভাই বাহিরে যাওয়ার সুযোগে ঘটনার দিন বিকেলে সবুজ কৌশলে ওই বাড়িতে যায়।

এ সময় সে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করলে গ্রামের লোকজন তাকে আটক করে এবং জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আটক যুবককে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু 

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আটক

আপডেট টাইম : ০৪:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০