ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মোজাম্মেল হক, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কৃর্তপক্ষ। শনিবার রাত ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচলরত ১৬টি ফেরি বন্ধ করে দেয়া হয়। আজ রোববার সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলে বেলা ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

তবে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে করে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী ও চালকরা। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার এবং গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শত শত পন্যবাহী ট্রাক আটকা পড়েছে।

তবে সকাল১০ টা থেকে ফেরি চলতে শুরু করায় যাত্রী ও যানবাহনের চালক এবং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। গাড়ী চালক (ঢাকা মেট্রে- ট ১৪-৬৪ ৯৬) নাঈম পাটুরিয়া বলেন ,শনিবার রাত ১০ দিকে দৌলতদিয়া এসে দেখি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ। সেই থেকে সিরিয়ালে আটকে আছি আজ রোববার সকাল ১১ টা বাজে কখন ফেরি পাবো জানি না।

বিআইডবিøউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, রাত ১০ টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরী চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরী সার্ভিস বন্ধ রাখা হয়। তবে ১২ ঘন্টা পর কুয়াশা কেটে গেলে সকাল ১০ টা থেকে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। এই রুটে ছোট বড় ১৬ টি ফেরী রয়েছে । আটকে থাকা যানবাহন গুলো পারাপার শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট টাইম : ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১