ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার

আগামী ১৮ আগস্ট ঐতিহাসিক মাকালকান্দি স্মৃতিসৌধের উদ্বোধন

ছবি: মাকালকান্দি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের চির স্মরণীয় করে রাখার জন্য হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্তর্গত ৬ নং কাগাপাশা ইউনিয়নে নির্মিত হয়েছে ঐতিহাসিক মাকালকান্দি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

আগামী বুধবার (১৮ই আগস্ট) সকাল ১১টায় নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করবেন হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, গত বছর ১৮ আগস্ট যখন মাকালকান্দি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, তখন সেখানকার জনগণ দাবি করেছিলেন সুন্দর ও প্রশস্থ জায়গায় নতুন করে স্মৃতিসৌধ নির্মাণ করে দেয়ার। মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ মহোদয়ের ঐক্রান্তিক প্রচেষ্টায় ১ বছরের মধ্যেই এ প্রকল্পটি নির্মাণ করতে পেরে খুব ভালো লাগছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা হচ্ছে মাকালকান্দি গ্রাম। মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এ গ্রামে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে নীরিহ- নারী-পুরুষকে হত্যা করেছিল।

এ ঘটনাটি অত্যন্ত বিয়োগান্ত। তাদের স্মৃতি স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধ থেকে এ স্মৃতিসৌধটি নির্মাণ করে দিয়েছেন মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এটি নির্মাণ করার ফলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হচ্ছে। স্মৃতিসৌধ এর নির্মাণ ব্যয় হচ্ছে ৩৩ লাখ ২৫ হাজার।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ আগস্ট পাকহানাদার বাহিনী মাকালকান্দি গ্রামের ১২৫ জন নারী-পুরুষকে হত্যা করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

আগামী ১৮ আগস্ট ঐতিহাসিক মাকালকান্দি স্মৃতিসৌধের উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১