ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় হামলাসহ বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ গাংনীতে এস,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয় রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য: ভেড়ামারা আড়কান্দিতে পদ্মা নদীর তীব্র ভাঙন: ২৫ হেক্টর কৃষিজমি ও শতবিঘা পানের বরজ নদীগর্ভে বিলীন ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচি ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার দুপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ।

ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম , সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ , কৃষিবিদ শহীদুজ্জামান , উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাফিনুর ইসলাম মেজর প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কমসূচির আওতায় ১০ হাজার ৬৫০ জন প্রান্তিক কৃষককে গম, সরিষা, সূর্যমুখি, চিনা বাদাম, মশুর ডাল, খেসারি, টমেটো ও মরিচ বীজ ও উপকরণ হিসেবে ডিএপি সার, এমওপি সার বিতরণ করা হবে। এছাড়াও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২৪০ জন কৃষককে সরিষা, ভুট্টা,গম, বুরো ধান, চিনা বাদাম, শীতকালীণ মুগ ডাল, পেঁয়াজ বীজ এবং উপকরণ হিসেবে সার বিতরণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার

কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৪:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০