ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩ গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২

চিলাহাটি-হলদিবাড়ি দুই দেশের পাতানো রেলপথ ও চিলাহাটি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: চিলাহাটি-হলদিবাড়ি দুই দেশের পাতানো রেলপথ ও চিলাহাটি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি স্টেশন থেকে রেলপথে বিশেষ ট্রলিতে করে সহধর্মিণীকে নিয়ে জিরো পয়েন্টে আসেন তিনি। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার দম্পতিকে জিরো পয়েন্ট থেকে গ্যাংকারে চিলাহাটি স্টেশনে নিয়ে আসেন নীলিফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

হাইকমিশনারকে স্বাগত জানাতে উপিস্থিত ছিলেন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক মামুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহীম, উপজেলা ভূমি অফিসার মনোয়ার হোসেন, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্রতাবৃন্দ। চিলাহাটি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, চলতি মাসেই এ পথে ভারত-বাংলাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি, নিরাপত্তা ও স¤প্রীতি নিশ্চিতসহ সীমান্তবর্তী সব ধরনের সমস্যা সম্ভাবনা নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সীমান্তবর্তী অঞ্চল ও স্থলবন্দরগুলো পরিদর্শন করছি। মাঠ পর্যায় থেকে সংগৃহিত অভিজ্ঞতা ও বাংলাদেশ-ভারত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত এবং সুপারিশমালা দুই দেশের সরকারের কাছে তুলে ধরব। সীমান্তবর্তী অঞ্চলে শান্তি-সংহতি, নিরাপদ বাণিজ্য ও নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সবার সংশ্লিষ্টতা ও সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি

চিলাহাটি-হলদিবাড়ি দুই দেশের পাতানো রেলপথ ও চিলাহাটি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন

আপডেট টাইম : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০