ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁর পাটচাষিরা ভালো ফলন ও দামে খুব খুশি সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার দৌলতপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক নাসিরনগর- সরাইল – লাখাই বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক গজারিয়ায় নিউ হোপ কোম্পানি থেকে  শ্রমিকের লাশ উদ্ধার রাজশাহী আদালতে সহায়ক কর্মচারী অপ্রতুল, ৮ মাসে মামলা নিষ্পত্তির হার ১৩০ শতাংশ

টাঙ্গাইলে উল্টে গেছে সয়াবিন তেলবাহী ট্রাক

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সদর উপজেলায় চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপু‌রে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘ‌টে। এতে ১১ টন সয়াবিন তেল মহাসড়কে পড়ে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

তে‌লের ট্রাকচালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে, সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।

এ ছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারে যাতায়াতে আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁর পাটচাষিরা ভালো ফলন ও দামে খুব খুশি

টাঙ্গাইলে উল্টে গেছে সয়াবিন তেলবাহী ট্রাক

আপডেট টাইম : ০৬:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২