ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দশমিনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন সলিমাবাদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের মতবিনিময় মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয়: অধ্যাপক গোলাম রসুল পলাতক স্বৈরশাসকদের ফেরার ইতিহাস নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় মৃত দুই জনপ্রতিনিধি আসামি দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি উদ্ধার ঘোড়াঘাটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্ত গ্রেপ্তার 

টাঙ্গাইলে উল্টে গেছে সয়াবিন তেলবাহী ট্রাক

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সদর উপজেলায় চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপু‌রে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘ‌টে। এতে ১১ টন সয়াবিন তেল মহাসড়কে পড়ে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

তে‌লের ট্রাকচালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে, সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।

এ ছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারে যাতায়াতে আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দশমিনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন

টাঙ্গাইলে উল্টে গেছে সয়াবিন তেলবাহী ট্রাক

আপডেট টাইম : ০৬:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২