ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

দশমিনায় ইউপি সচিব ও তথ্য সেবক এর বিরুদ্ধে জন্ম সনদে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

মোঃ বেল্লাল হোসেন: পটুয়াখালী দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃজাহিদুল ইসলাম ও তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত মোঃ জহিরের বিরুদ্ধে নিয়মনীতি তোয়াক্কা না করে জন্ম সনদ প্রদানে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জম্ম সনদ প্রতি আবেদনে ১শ টাকা ও সনদপত্র ৩শত টাকা আদায় করে নিচ্ছেন সচিব ও তথ্য সেবক।

সরেজমিনে গেলে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. শহিদুল ফকিরের স্ত্রী মোসাঃ পারভিন অভিযোগ করে বলেন, আমি চারটি জন্ম সনদের জন্য আবেদন করলে তথ্য সেবা কেন্দ্রের জহির প্রতিটি আবেদনে ১শ টাকা করে মোট ৪শ টাকা রাখে পরে জন্ম সনদ আনতে গেলে ইউপি সচিব মোঃ জাহিদুল ইসলাম প্রত্যেকটি জন্ম সনদের জন্য ৩শ টাকা করে মোট ১২শ টাকা নিয়েছেন।

এক হাতে টাকা এক হাতে জন্ম সনদ দেন তিনি একই ওয়ার্ডের বিধবা হাসিনা বেগম , ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভিন বলেন, আমি জন্ম সনদের জন্য আবেদন করেছি আবেদনে ৫০ টাকা এবং জন্ম সনদের জন্য সচিবকে ২শত টাকা দিয়েছি। আগের সচিব ২শত৫০টাকা নিত এখন সচিব ২শত টাকা নিয়েছে। ৬নং ওয়ার্ডের মো. সাইদুলের স্ত্রী নাছিমা এ প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, জন্ম সনদ এর জন্য আবেদনে জহিরকে ১শত টাকা এবং জন্ম সনদ পেতে সচিবকে ২শত টাকা দিয়েছি।

এত টাকা কেন নেয় জানিনা শুুনছি জন্ম সনদ করাইলে ২৫টাকা লাগে।অভিযোগের বিষয় জানতে চাইলে ইউপি সচিব মো. জাহিদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, আমি যোগদানের পর জন্ম সনদে সরকার নির্ধারিত বয়স অনুসারে টাকা রাখি। ভুক্তভোগি শাহনাজ পারভিন সামনা সামনি বলেন আমি সচিবকে জন্ম সনদের জন্য ২শত টাকা দিয়েছি তখন সচিব বলেন, বয়স ও সংশোধনীর জন্য ১শত টাকা রাখি চেয়ারম্যান সাহেব টাকা রাখতে বলেছেন আমাদের সাইবারে কাজ করেনা জন্ম সনদের জন্য বাহিরে গিয়ে প্রিন্ট করতে হয় তাই ২শত ও ৩শত টাকা রখি।

আবেদনের জন্য জহিরকে ৫০ টাকা করে রাখতে বলেছি। তিনি ১শত টাকা করে রাখেন তা জানিনা। তথ্য সেবা কেন্দ্রের জহির বলেন, আমি আবেদনে খরচ বাবদ ৫০ টাকা করে রাখি। এ সংক্রান্ত বিষয়ে ২নং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান (সাগর) এর কাছে ফোন দিলে প্রতিনিধির পরিচয় দিলে ফোন কেটে দেন। বারবার চেস্টা করার পরও ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

দশমিনায় ইউপি সচিব ও তথ্য সেবক এর বিরুদ্ধে জন্ম সনদে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১