ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

দৌলতপুরে কোভিড-১৯ টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে অন্যান্যদের সাথে কোভিড-১৯ টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মৎস কর্মকতা খন্দকার শহীদুল ইসলাম এবং সমবায় দপ্তরের তিন কর্মকর্তা।

টিকা গ্রহণ শেষে ইউএনও শারমিন আক্তার বলেন, এটা অন্যান্য টিকার মতোই সাধারণ স্বাভাবিক একটা টিকা। দৌলতপুরের সকল মানুষের প্রতি আহ্বান রইলো কোভিড-১৯ -এর টিকা গ্রহণ করুন, নিজে সুরক্ষিত থাকুন অপরকে সুরক্ষিত রাখুন।

উল্লেখ্য, দৌলতপুরে টিকাদানের শুরুতে সাধারণ মানুষের আগ্রহ কম দেখা দিলেও, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের টিকা গ্রহণে পরবর্তীতে উৎসাহের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কয়েকটি ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রে টিকাদান চলছে। সুরক্ষা অ্যাপ -এ নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে হবে।

নিবন্ধনের জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য কিংবা ইন্টারনেট ব্যবহারকারী যেকোনো শিক্ষিত ব্যাক্তির সহায়তা নিতে বলা হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র জাতীয় পরিচয় পত্রের তথ্য এবং একটি মোবাইল ফোন প্রয়োজন হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

দৌলতপুরে কোভিড-১৯ টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার

আপডেট টাইম : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১