ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

দৌলতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে র‌্যালি

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ “প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৮এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস দৌলতপুর এর আয়োজনে দৌলতপুর উপজেলা স্কাউট সম্পাদক দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এর পর বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউট ইউনিট লিডার মাহাফুজুল আলম কালাত, সুরুজ বাঙ্গালী, শাহরিয়ার জাহান, মাসুদুর রহমান, মিজানুর রহমান, হাসানুজ্জামান ও শিক্ষার্থীরা।

সময়ের হিসেবে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে স্বাধীন বাংলাদেশে আবির্ভাব হয়েছিল স্কাউট আন্দোলন। দেশের প্রায় সকল স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় মিলিত হয়ে গঠন করেছিলেন বাংলাদেশ স্কাউটস সমিতি।

শুরুতে খুব বেশি নয় মাত্র ৫৬,৩২৫ জন সদস্য নিয়ে নানা কার্যক্রম শেষে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। স্বীকৃতির প্রায় চার বছর পর পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় সমিতির নাম বদলে রাখা হয়েছিল‘বাংলাদেশ স্কাউটস’।

বাংলাদেশ স্কাউটসের প্রথম চিফ স্কাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রথম প্রধান জাতীয় কমিশনার ছিলেন পিয়ার আলি নাজির। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের চিফ স্কাউট মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।

স্বাধীন বাংলাদেশে জন্মলগ্নের এত বছর পরে আনুষ্ঠানিক ভাবে প্রথম বারের মতো সারা দেশব্যাপী একযোগে পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস। তাই সকল স্কাউট ও স্কাউটারদের বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এভাবেই সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ স্কাউটস এগিয়ে যাবে বহুদূর সেই প্রত্যাশায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে র‌্যালি

আপডেট টাইম : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২