ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

ধোবাউড়ায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন ৩০ পরিবার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পেয়েছেন ৩০ টি পরিবার। সারা দেশে নতুন ঘর পেলেন ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় এসব ঘর বিতরণ করা হয়।

আজ ২০ জুন ২০২১ খ্রিঃ রোজঃ রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যে আরও ১ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। মুজিববর্ষের উপহার হিসেবে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ৬৫ হাজার ৪০ জন ভূমিহীন-গৃহহীন মানুষকে উপহার দিয়েছেন স্বপ্নের নিজস্ব ঠিকানা।

সারা দেশের ন্যায় ধোবাউড়া উপজেলাতেও ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে ৩০ টি পরিবার পেয়েছে ভূমিসহ ঘর। এর আগে ধোবাউড়া উপজেলায় ৪৫ টি গৃহহীন পরিবার পেয়েছিলেন প্রধানমন্ত্রীর ঘর।

ভিডিও কন্ফারেন্সে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরকারি ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উজ্জ্বল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফ আলী প্রমূখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

ধোবাউড়ায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন ৩০ পরিবার

আপডেট টাইম : ০১:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১