ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এআই ক্যামেরায় নজরদারি

মোহাম্মদ আককাস আলী
নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত ক্যামেরার আওতায় এনে ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।
একই সঙ্গে জেলা পুলিশ কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে স্থাপন করা ক্যামেরাগুলো কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। ক্যামেরাগুলোতে এআইভিত্তিক ফেস ডিটেকশন ও রিকগনিশন প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কবার্তার পাশাপাশি তাদের তথ্য ‘ওয়ার্নিং লিস্টে’ সংরক্ষণ করা যাবে।
এ ছাড়া এসব ক্যামেরায় যানবাহনের নম্বর প্লেট শনাক্ত ও তথ্য সংরক্ষণ, চুরি যাওয়া বা সন্দেহভাজন যানবাহন শনাক্ত ও অনুসরণ এবং রিয়েল-টাইম ডেটাবেজের সঙ্গে তথ্য সমন্বয়ের সুবিধা থাকবে।
 পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এ ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের আরও বিভিন্ন এলাকায় ক্যামেরা স্থাপন করা হবে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, রাজশাহী বিভাগে প্রথম কোনো জেলা শহর হিসেবে নওগাঁয় এআই ক্যামেরার আওতায় এসেছে। প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে অপরাধ দমনে কাজ করতে চায় পুলিশ।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, পুলিশের ভাবমূর্তি ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। এখন থেকে পুরো শহর ক্যামেরার আওতায় থাকবে। অপরাধ দমনের পাশাপাশি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণেও এসব ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এআই ক্যামেরায় নজরদারি

আপডেট টাইম : ০৮:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬