ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় হামলাসহ বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ গাংনীতে এস,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয় রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটপাটের তাণ্ডব, গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য: ভেড়ামারা আড়কান্দিতে পদ্মা নদীর তীব্র ভাঙন: ২৫ হেক্টর কৃষিজমি ও শতবিঘা পানের বরজ নদীগর্ভে বিলীন ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক সেবনকারী গ্রেপ্তার: মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

বাগমারায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

সোহেল রানা, বাগমারা রাজশাহীঃ রাজশাহীর বাগমারায় ঐতিহাসিক সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারি শনি ও রবিবার বাগমারা উপজেলার নরদাস ইউনিয়নের চন্ডিপুর হাতিয়ার বিলে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহাসিক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি ধরে রাখতে এই ঘোড়াদৌড় খেলাটির আয়োজন করেছে। প্রতিযোগিতাটির আয়োজন করেন বাগমারা উপজেলার নরদাস ইউনিয়নের চন্ডিপুর গ্রামের অদোম্য তরুনরা। খেলাটিতে মোট ৯৫ টি সোয়ারী বা খেলোয়াড় অংশগ্রহণ করে।

দুইদিনের এই খেলায় মোট চারটি গ্রুপে ভাগ করে খেলাটি পরিচালিত হয় । প্রতিটি গ্রুপ থেকে দুইজন করে প্রথম ও দ্বিতীয় স্থান করা হয় এবং তাদের পুরষ্কৃত করা হয়। এ গ্রুপে প্রথম হয় ধুরইলের মান্নান আর দ্বিতীয় করা হয় শেরপুর থেকে আগত লালবাহাদুর কে, বি গ্রুপে প্রথম হয় নাজিম কে আর দ্বিতীয় করা হয় সতিহাট থেকে আগত আঃ মজিদ কে, সি গ্রুপে প্রথম হয় রামগাঁ থেকে আগত এনামুল আর দ্বিতীয় করা হয় বরিখা থেকে আগত ইসমাইল কে, সি-২ গ্রুপে প্রথম হয় হুগলা থেকে আগত সানিয়া, দ্বিতীয় করা হয় সতিহাট থেকে আগত শাহিন । এছাড়াও এই খেলায় অংশগ্রহণ কারি প্রতিটি সোয়ারী কে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। খেলাটিতে চমক দিয়েছে মাত্র ১০ বছরের কিশরী হুগলা থেকে আগত সানিয়া।

ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আধুনিক হওয়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের সেই খেলা গুলো। হারানো সেই ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে ঘোড়াদৌড় একটি। এই প্রতিযোগিতার আয়োজন করে সাধারণ মানুষকে বেশ আনন্দ দিয়েছে। এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতায় নয় এটি একটি মিলন মেলা। দুর দুরান্ত থেকে যেমন এসেছে সোয়ারী তেমন বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ক্রীড়া উপভোগ্য সাধারণ মানুষ। আজ গোটা বিশ্ব করোনা নামক অদৃশ্য শক্তিকে নিয়ে নাজেহাল। বাংলাদেশ এই অদৃশ্য শক্তিকে হার মানিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবে এবং প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করবে ইনশাআল্লাহ। এতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এছাড়াও তিনি আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এমন খেলার আয়োজন করায়।

এই আয়োজনের আয়োজক কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি মোঃ ময়েজ উদ্দিন প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, নরদাস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, নরদাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোজাফফর হোসেন, চন্ডিপুর এলাকার আনিসুর রহমান,আব্দুস সামাদ, গোলাম মন্ডল, স্থানীয় সাংবাদিক বৃন্দসহ দুর দুরান্ত থেকে আগত হাজার হাজার সাধারন জনগন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার

বাগমারায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১