ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

‎হেলাল মজুমদার কুষ্টিয়া ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২৮ জুন (রবিবার) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

‎২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। ‎

‎সভায় জানানো হয়, আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। এবার উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২১ হাজার ৫২৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ‎

‎স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন চলাকালীন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। ‎

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, “একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এটি সফল করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি।”

‎পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

আপডেট টাইম : ০৬:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬