ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেছেন।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি আকস্মিকভাবে থানায় উপস্থিত হন।

‎পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসারদের রাত্রীকালীন রোলকলে অংশগ্রহণ করেন। রোলকল শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

‎ব্রিফিংয়ে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সকলকে অবহিত করেন। একই সঙ্গে সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

‎পরবর্তীতে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্রসমূহ গুরুত্বের সাথে পর্যালোচনা করেন এবং হাজতখানা, কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। থানায় সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। থানা পরিদর্শন শেষে তিনি ভেড়ামারা সার্কেল অফিসও পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

আপডেট টাইম : ১০:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬