ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার  মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

ভোটার তালিকায় ৯ বছর মৃত থাকার পর, অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক

অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক আওয়াল।

ভোটার তালিকায় ৯ বছর মৃত থাকার পর, অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক আওয়াল।

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ১৭ এপ্রিল সংবাদ প্রকাশের পর সেই স্থানীয় সাংবাদিক আব্দুল আওয়াল অবশেষে ভোটার তালিকায় জীবিত হল বুধবার ২১এপ্রিল উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি ভাইরাল হওয়ায় দ্রুত নির্বাচন অফিস বর্তমানে ভোটার আইডি ৭২১৭২৬৭৩৩৬৩৯ নম্বরটি সংশোধন করে জটিলতা অবসান করেন।

আব্দুল আওয়াল মদন পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি ও করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক। ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় নির্বাচন অফিসের গাফিলতির কারণে আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়।

ভোটার তালিকায় মৃত থেকে জীবিত হওয়ার জন‍্য ২০১৪ সাল হতে নির্বাচন অফিসে ধন্না দিয়েও কাজ হয়নি। এ কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

আব্দুল আওয়াল বলেন,আমি বুধবার নির্বাচন অফিস থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কাগজটি সংগ্রহ করেছি। এখন থেকে আমি ভোটার তালিকায় জীবিত। কাগজটি পেয়ে আমি খুবই খুশি। তবে আমাকে যারা ভোটার থেকে কর্তন করেছে তাদের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছেন তিনি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বলেন, সাংবাদিক আওয়াল সাহেবের ভোটার আইডি নিয়ে যে জটিলতা ছিল তা আজ সংশোধন করা হয়েছে।আওয়াল সাহেবের আইডি কার্ড নিয়ে আর কোন জটিলতা থাকল না।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ভোটার তালিকায় ৯ বছর মৃত থাকার পর, অবশেষে জীবিত স্থানীয় সাংবাদিক

আপডেট টাইম : ০৪:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১