রাজশাহী ব্যুরো : শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-হত্যাকাণ্ড, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (২৩মে) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাব এর সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুশুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাঈদ আলী ও ইব্রাহিমের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মিথ্যা মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঈদুল আজহার এক সপ্তাহ পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশে সাংবাদিক নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সম্পাদক পরিষদের তথ্যমতে, বিভিন্ন হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় প্রায় ২৮২ জন সাংবাদিককে আসামি করা হয়েছে, যার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। গত ১৫ বছরে ৬১ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন ৩ হাজার ৫৮৮ জন সাংবাদিক।
সাংবাদিক নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে গণতন্ত্রহীনতা, ভিন্নমত দমন, ক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টা, বিচারহীনতা, পেশাগত অবক্ষয় এবং কতিপয় সুবিধাবাদী সাংবাদিকের চামচামি সংস্কৃতি।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী সম্পাদক পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির বিভিন্ন উপজেলা ও মহানগর নেতৃবৃন্দ, অনলাইন সাংবাদিক ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা পরিষদসহ রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দও।
বক্তারা বলেন, শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের মানবিক মূল্যবোধকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছু অসাংবাদিক ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের জড়িয়ে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধন থেকে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আজম অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিমুল ইসলাম পাভেল, রাজশাহী প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, সহ-দপ্তর সম্পাদক মোঃ তাইরান আবাবিল হাসান, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান রাজিব আলী রাতুল,মহানগর সাধারণ সম্পাদক আরবিএস পাভেল, রাজশাহী জেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক কর্মী অলিউর রহমান বাবু, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান, জাতীয় দৈনিক গণমুক্তির ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপলসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 









